1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 1:34 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতে পাশে থাকবে: রাষ্ট্রদূত

  • আপডেট টাইম : Wednesday, March 23, 2022
  • 2455

বাংলা ফটো নিউজ : নেদারল্যান্ডস সরকার সবসময় বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতে পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন। বুধবার (২৩ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মারমোড় এলাকায় ব্যাবিলন গ্রুপের অবনি ফ্যাশনস লিমিটেড গার্মেন্টস পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

 

ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন এসময় আরও বলেন, বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র এই দেশের পোশাক কারখানাগুলো থেকে বড় একটি আয় হয় অর্থনীতি খাতে।

বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পারিশ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগ করার অন্যতম রাষ্ট্র। নেদারল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন বলেও বলেন তিনি।

 

এসময় তিনি শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন ও কুশল বিনিময় করেন। করোনা ভাইরাসের সময় থেকে পোশাক কারখানাটিতে স্বাস্থ্য বিধি মেনে পরিচালনা করায় রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।

এসময় নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন ব্যাবিলন গ্রুপের পরিচালক আব্দুস সালাম,পরিচালক আবেদুর রহমান, জেনারেল ম্যানেজার আকবর হোসেন,সিনিয়র এ্যাডমিন ম্যানেজার জাহাঙ্গীর আলম,এ্যাডমিন ম্যানেজার নাহিদুল হক খান,এইচ আর ম্যানেজার তানভীর হোসেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর প্রোগ্রাম ম্যানেজার আনিসসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews