1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:56 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে নকশাবহির্ভূত ভবনের বর্ধিতাংশ ভেঙে দিল রাজউক

  • আপডেট টাইম : Thursday, August 31, 2023
  • 583

সাভারের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় নকশাবহির্ভূত নির্মিত ও নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ভবনগুলোর মালিকদের সতর্ক করা হয়।

বুধবার (৩০ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানটির নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার। এতে সাভার মডেল থানার পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে ওই এলাকার বেশ কয়েকটি ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, এই এলাকায় অনেক ভবন হচ্ছে। তারা রাজউকের অনুমোদন নিলেও তা না মেনে বিল্ডিং তৈরি করেছে, যার কারণে আমরা নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছি। এছাড়া কয়েকটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিছিন্নসহ কাজ বন্ধের নির্দেশও দেওয়া হয়।

একই সঙ্গে তাঁরা যেন নিয়ম মেনে ভবন নির্মাণ করেন, সে ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ প্রদানও করা হচ্ছে।

এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার।

এ সময় রাজউকের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews