1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 5:12 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট টাইম : Tuesday, September 5, 2023
  • 618

বাংলা ফটো নিউজ : নব নিযুক্ত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন সাভারবাসী। তারা সমস্যাগুলোর সমাধানও চেয়েছেন।

প্রতিকারের আশ্বাসও দিয়েছেন ডিসি। এও বলেছেন, প্রতি দুইমাস পর পর সমস্যা ও সমাধান মনিটরিং করা হবে।

এর আগে তিনি সাভার মডেল থানা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাভার সাব রেজিষ্ট্রার অফিস পরিদর্শন করেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হল রুমে সাভারে কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ আলোচনা হয়।

এসময় নদী দখল, নদী খনন, নয়নজুলি খাল দখল, পৌরসভার রাস্তা-ঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসন বৃদ্ধি, জন্ম নিবন্ধন জটিলতা, ট্যানারি দূষণ ও মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল, নগর পরিকল্পনা, বিরুলিয়ার গোলাপ গ্রাম, রাজউকের শাখা কার্যালয় স্থাপনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এএসপি শাহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews