1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:56 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ধর্ষণের অভিযোগে কাউন্সিলরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম : Thursday, September 7, 2023
  • 636

বাংলা ফটো নিউজ : সাভারে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ সরকারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন।

এরআগে বুধবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়ার ভাওয়ালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মাহফুজ সরকার মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি সিংগাইর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পূর্ব পরিচয় সূত্রে ওই গৃহবধূর ভাড়া বাসায় আসেন সিংগাইর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ সরকার।

পরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাতে স্থানীয় লোকজন গৃহবধূর বাসায় কাউন্সিলরকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে তাঁকে গণপিটুনিও দেয় স্থানীয় জনতা। এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, ভুক্তভোগী গৃহবধূর স্বামীর দেওয়া খবরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মাহফুজ সরকারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews