1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:17 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

তত্ত্বাবধায়ক ছাড়া আর কোনো সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না: বিএনপি

  • আপডেট টাইম : Thursday, September 28, 2023
  • 1122

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের মাটিতে তত্ত্ববধায়ক সরকার ছাড়া আর কোনো সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলে সরকারকে হুশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার প্রবেশপথ সাভারের আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বর্তমান সরকারের পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সমাবেশে তারা সরকারকে এ হুশিয়ারি দেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

তীব্র রোদ উপেক্ষা করে সকাল থেকেই ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীদের এ সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে সেখানে সতর্ক অবস্থানে পর্যাপ্ত পরিমানে পুলিশ মোতায়েন ছিল।

এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছিল পুলিশের জল কামানসহ সাজোয়া যান।

উল্লেখ্য, পূর্বঘোষিত ঢাকার প্রবেশপথ আমিনবাজারে গত সোমবার সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ এনে ওই দিনের সমাবেশ স্থগিত করে দলটি। পরে আজ একই স্থানে সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews