1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:18 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার-কেরাণীগঞ্জে বিএনপির ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে ২ মামলা, অজ্ঞাত আসামি ৫০

  • আপডেট টাইম : Saturday, September 30, 2023
  • 1308

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভার ও কেরাণীগঞ্জে বিএনপির ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।

পুলিশ বলছে, বৃহস্পতিবার আমিনবাজারের সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এসব অভিযোগে শুক্রবার সাভার ও কেরাণীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সাভার মডেল থানা সূত্র জানায়, সাভারের হেমায়েতপুর তানিম ফার্নিচার কারখানা সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুসহ বিএনপির প্রায় ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে সাভার মডেল থানা পুলিশ।

অপরদিকে সমাবেশ থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় কেরাণীগঞ্জের ওয়াশপুর এলাকায় একটি অটোরিকশায় অগ্নিসংযোগসহ ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়।

এ মামলায় বিএনপির ৩১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামী করা হয়েছে। মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগও আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews