1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 7:17 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ধামরাইতে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাইকে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম : Wednesday, October 4, 2023
  • 873

বাংলা ফটো নিউজ : পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে ছোট ভাই ফারুক হোসেনকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই ওসমান গনিকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে উসমান গণিরা পাঁচ ভাই। এর মধ্যে মেজো ভাই ও সেজো ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিসও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ওসমান। পরে এলাকাবাসী ফারুককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বড় ভাই উসমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, স্থানীদের খবরে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews