1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:50 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ডেঙ্গু আক্রান্ত সাভার পৌর মেয়র

  • আপডেট টাইম : Monday, October 9, 2023
  • 616

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

আজ সোমবার (৯ অক্টোবর) দুপুরে মেয়র নিজেই তার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন।

এরআগে, রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়েছেন তিনি।

এদিকে সাভারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৩৮৮ জন। এরমধ্যে ৯৭ জনকে আমরা বিভিন্ন হাসপাতালে রেফার করেছি। আর বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আমাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জন ভর্তি রয়েছে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews