1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:23 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক বিতরণ

  • আপডেট টাইম : Wednesday, October 11, 2023
  • 480

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এছাড়াও বিতরণ করা হয়েছে সূবর্ণ নাগরিক কার্ড, হিজড়া প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ।

আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা সমাজসেবা অফিসার মো. শিবলীজ্জামানের উপস্থাপনায় উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার টাকা করে ৫৬ জনকে ১ লাখ ৬৮ হাজার টাকা, ১৯ টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ২৭ হাজার টাকা করে মোট ৫ লাখ ১৩ হাজার টাকা, হিজড়া সম্প্রদায়ের প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা হিসেবে ৩ হাজার দুইশত টাকা করে ১০ জনকে ৩২ হাজার টাকা, হাঁস মুরগি, গবাদি পশু পালন ও নকশী কাথা তৈরির প্রয়োজনে ৫ জন নারী উদ্যোক্তাকে ২০ হাজার টাকা করে ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়াও ৬ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews