1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:33 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে পার্কিংয়ে থাকা বাসে আগুন, আটক ২

  • আপডেট টাইম : Wednesday, November 1, 2023
  • 743

বাংলা ফটো নিউজ : সাভারে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। আজ বুধবার (১ নভেম্বর) ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল আলীম ও সোহেল নামের দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ভোর রাতে রিমি পরিহনের একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় অল্পের জন্য প্রানে বেচে যায় বাসে ঘুমিয়ে থাকা চালক ও হেলপার। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পার্কিংয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় আমরা স্পট থেকে দুই জনকে আটক করেছি এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।

এদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার সব কয়টি প্রবেশমুখে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়াও ঢাকার ধামরাইয়ে বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews