1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:20 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে

  • আপডেট টাইম : Thursday, December 7, 2023
  • 758

বাংলা ফটো নিউজ : সাভারে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ছেলের মৃত্যুর হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাবা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (১৮) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মধুপুর গ্রামের বাসিন্দা ও আহত মোহাম্মদ খলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান।

তিনি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল নিয়ে ইউটার্ন নিচ্ছিলেন বাবা মোহাম্মদ খলিল ও ছেলে ইসমাইল। এসময় আরিচাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ছেলে ইসমাইল। বাবা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

পরে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও পালিয়ে গেছে এর চালক ও সহযোগী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews