1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 6:15 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত

  • আপডেট টাইম : Friday, January 12, 2024
  • 1671

বাংলা ফটো নিউজ : ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দিবস। ১৯৭১ সালের এই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার।

এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সাবেক শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করেন।

এর আগে ৫৩তম প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews