1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:34 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারের শুভেচ্ছা, সুরুচি ও ইসলামিয়া রেস্টুরেন্টকে ৩ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Saturday, January 20, 2024
  • 705

বাংলা ফটো নিউজ : অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের অভিযোগে সাভারে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার হোটেল শুভেচ্ছা এন্ড রেস্টুরেন্ট, সুরুচি রেস্টুরেন্ট ও ইসলামিয়া রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে বাংলা‌দেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সোহেল রানা বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও খাদ্য প্রস্তুতকারী কর্মীদের যথাযথ পরিচ্ছন্ন পোশাক না থাকার বিষয়টি রেস্টুরেন্টগুলোতে দেখা যায়। এছাড়া ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র ছাড়াই নিবন্ধনের ব্যতয় ঘটিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে প্রতিটি রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা: রৌশন আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews