1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:35 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : Monday, January 22, 2024
  • 809

বাংলা ফটো নিউজ : সাভারে প্রায় এক হাজার অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এ সময় তিনি বলেন, তীব্র শীতে অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, নাগরিকের সকল প্রয়োজনে আমরা পাশে ছিলাম, থাকবো। এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বলেন তিনি।

এ সময় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews