1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 5:42 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবিতে ‘সর্বজনীন’ পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : Tuesday, May 14, 2024
  • 1172

বাংলা ফটো নিউজ : ‘সর্বজনীন’ পেনশন স্কিমে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে প্রতিবাদী ব্যানার নিয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বলেন, সর্বজনীন পেনশন স্কিমে আমলা, পুলিশ ও সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়নি। সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেছে নিয়েছে। এতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে চরম হতাশা ও অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। এটি কার্যকর হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হবেন।

শিক্ষকরা এসময় ‘সর্বজনীন’ পেনশন স্কিমে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত না করে স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবি জানান।

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ কামরুল আহসান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম সহ ফোরামের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews