1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 3:06 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত

  • আপডেট টাইম : Wednesday, September 18, 2024
  • 626

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অরো অন্তত অর্ধশত শ্রমিক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জিরাবো এলাকার মাসকট পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে রেডিয়েন্ট ও সাউদান পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাসকটের শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা পার্শ্ববর্তী অন্য দুটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষনা করেন।

নিহত রোকেয়া বেগম মাসকট গার্মেন্টসের সহকারী সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাইবান্দা জেলার সদর থানার গুদারহাট এলাকার মাসুদ রানার স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া অব্যাহত আছে র‌্যাব ও সেনা টহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews