1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 12:14 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

প্লাস্টিকের ফুল আমদানী বন্ধে কৃষকদের মানবন্ধন

  • আপডেট টাইম : Saturday, February 22, 2020
  • 2595

বাংলা ফটো নিউজ : দেশে প্লাস্টিক ফুল আমদানী ও এর উৎপাদন বন্ধে মানববন্ধন করেছে সাভারের গোলাপ গ্রামের ফুল চাষীরা। সকালে (শনিবার) সাভার বাজার বাসস্টান্ডে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সাভারের গোলাপ গ্রামের ফুলচাষীসহ প্রায় শতাধিক কাঁচা ফুল ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, “দেশে বানিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয় ১৯৮৭ সালে। সেই থেকে ফুলচাষী ও ব্যবসায়ীদের অক্লান্ত পরিশ্রমের কারনে বর্তমানে ফুল শিল্পে বিপ্লব ঘটেছে। দেশে বর্তমানে অভ্যন্তরিন ফুলের বাজার বাৎসরিক প্রায় ১২০০ কোটি টাকার।”

বক্তারা বলেন, দেশের এই ফুল  শিল্পে প্র্র্রায় ৩০ লক্ষ মানুষের কর্মসংস্থান হলেও বর্তমানে বিভিন্ন দেশ থেকে প্লাস্টিকের ফুল আমদানীর কারনে এই শিল্প এখন হুমকির মুখে। এছাড়াও প্লাস্টিকের ফুল আমদানীর কারনে লোকসানের মুখে পড়তে হচ্ছে সাধারন চাষীদের। তাই অনতিবিলম্বে এই প্লাস্টিকের ফুল আমদানী বন্ধের আহ্বান জানান তারা।

গোলাপ গ্রামের ফুল চাষী ও ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, আমি ৪ বছর আগেও ৬ বিঘা জমিতে ফুল চাষ করতাম। কিন্তু এখন ২ বিঘা জমিতে ফুল চাষ করছি। এর কারণ শুধুই প্লাস্টিকের  ফুল। এ ফুলের কারণে মানুষ এখন আর আমাদের উৎপাদিত ফুল ক্রয় করে না। আমরা প্লাস্টিকের ফুল নিয়ে অনেক বিপদে রয়েছি। আমার মত অনেক ফুল চাষীই এখন ফুল চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই প্লাস্টিকের ফুল বন্ধ করতে সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews