1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 15, 2026, 2:04 pm
শিরোনামঃ
গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক শাফিনের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম : Saturday, November 1, 2025
  • 637

বাংলা ফটো নিউজ : রাজধানীর দক্ষিণখান থেকে এক জুলাই যোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আরমান আহমেদ শাফিন জুলাই যোদ্ধা সংসদের আহবায়ক ছিলেন। শনিবার দুপুরে দক্ষিণখান আদম আলী মার্কেট এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খাটের উপর হাঁটু গেড়ে থাকা অবস্থায় দেখতে পান। এছাড়া পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে, এতে তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। সহপাঠী ও স্বজনরা এ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।

জানতে চাইলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা এই ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।

জানা গেছে, শাফিন উত্তরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। জুলাই আন্দোলন চলাকালে উত্তরা এলাকায় সম্মুখসারির নেতৃত্বে ছিলেন তিনি। উত্তরা ৮ নম্বর সেক্টরসংলগ্ন আদম আলী মার্কেট এলাকার ওই বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি বাসার খাটের উপরে থাকা সিলিংফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় হাঁটু গেড়ে ছিল এবং তার পায়ের পাতায় আঘাতের চিহ্ন ছিল। যে আঘাতের ফলে তার পায়ের পাতা নীল হয়ে থাকতে পারে। এমন দৃশ্যে স্থানীয়সহ স্বজনরা হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, ছবি দেখে মনে হচ্ছে এটা কোনো নরমাল সুইসাইডাল কেইস নয়। কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। এত অল্প জায়গায় সুইসাইড কীভাবে হয়? তার পায়ের পাতায়ও আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews