1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:48 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, September 29, 2025
  • 436

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে গাঁজাসহ পারভীন আক্তার (৪৭) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার হেফাজতে থাকা একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোসাঃ পারভীন আক্তার আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে।

গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গাজাসহ গ্রেপ্তার পেশাদার মাদক কারবারি পারভীন আক্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews