1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 10, 2026, 4:23 am
শিরোনামঃ
আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার 

সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Thursday, July 9, 2026
  • 492

বাংলা ফটো নিউজ : সাভারে শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ এক ডজন মামলার আসামী বাবুল ওরফে কানা বাবুলের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। এরআগে, বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার দিলকুশা বাগের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কানা বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি দীর্ঘ হাজত বাসের পর জামিনে মুক্তি পান তিনি। বুধবার সন্ধ্যায় নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১১টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানার এস আই আসিস রাত ১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরন করে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, পুলিশের একসময় করা শীর্ষ সন্ত্রাসের তালিকায় নাম থাকা বাবুল, অপরাধ জগতে কানা বাবুল নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট রাজ্জাক প্লাজার নাইট গার্ডকে হত্যাসহ একাধিক হ্ত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ডজন মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews