1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 16, 2026, 3:05 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার 

  • আপডেট টাইম : Saturday, August 1, 2026
  • 434

বাংলা ফটো নিউজ : সাভারের আমিনবাজার এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মশাল মিছিলে অভিযান চালিয়ে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১টি ডিজিটাল ব্যানার, ৫টি মশাল এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম। 

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাকির আল আহাসান।

গ্রেপ্তাররা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা। তারা ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেতে সক্ষম হয়। এসময় তাঁদের কাছ থেকে ১টি ডিজিটাল ব্যানার, ৫টি মশাল ও ৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, রাতের আঁধারে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিল থেকে আলামতসহ ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews