1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
August 13, 2026, 11:43 pm
শিরোনামঃ
আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন  আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালাল ‘শুটার বাপ্পি’ সাভারে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ আশুলিয়া থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও খোঁজ মেলেনি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতি করি না: খোরশেদ

সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান

  • আপডেট টাইম : Sunday, June 28, 2026
  • 362

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬।

রোববার (২৮ জুন) সকালে থানা রোডের মামুন পার্টি প্যালেস ও কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান ড. এল এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপি নেতা ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভার শাখার সভাপতি হারুনুর রশিদ।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি। শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। তোমরা নিজেরা আলোকিত হলে তবেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক ড. এল এম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, উৎসাহ বৃদ্ধি ও ভবিষ্যৎ অনুপ্রেরণা জোগাতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। এসময় তিনি শিক্ষার্থীরা যেন আরও বড় সাফল্য বয়ে আনতে পারে, সে জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পরামর্শ দিয়ে বলেন, ভালোভাবে পড়াশোনা করলে জীবনে সফলতা আসবেই। তিনি এসময় শিক্ষার্থীদের সর্বঙ্গীন মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews