1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 21, 2026, 4:55 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : Wednesday, August 5, 2026
  • 429

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির একটি তামাক সংরক্ষণাগারে লাগা আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৫ আগস্ট) সকাল ৭টায় লাগা আগুন দুপুর ১টার দিকে ৭টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত বিএটির একটি তামাক গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে আগুনের বিষয়টি নিশ্চিত হয়ে গুদাম কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে গুদামে বিপুল পরিমাণ তামাক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে জিরাবো স্টেশনের আরও দুটি ইউনিট, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এছাড়াও আগুন নেভানোর কাজে শিল্প পুলিশ সদস্যদের সহায়তা করতে দেখা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পাওয়ার পর জিরাবো মডার্ন ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হলে মোট সাতটি ইউনিটের প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews