1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 12, 2026, 10:05 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : Tuesday, July 28, 2026
  • 204

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে মেহেদী হাসান(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আশুলিয়ার চারাবাগ এলাকার উত্তরপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত মেহেদী হাসান বরিশাল জেলার মুলাদী উপজেলার বাসিন্দা এবং তিনি আশুলিয়া এলাকার একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে মেহেদী হাসান একটি পরিত্যক্ত কূপে পড়ে যান। পরে স্থানীয়দের খবরে জিরাবো মর্ডান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিরাবো মর্ডান ফায়ার স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, পরিত্যক্ত কূপে সাধারণত বিষাক্ত গ্যাস জমে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই ঘণ্টা কূপের ভেতরে আটকে থাকায় বিষাক্ত গ্যাসের প্রভাবে মেহেদী হাসানের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews