1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 4, 2026, 4:35 am
শিরোনামঃ
আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু

আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : Tuesday, August 18, 2026
  • 468

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন বন্ধ দুই পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী শ্রমিকেরা।

শ্রমিক নেতারা জানান, আশুলিয়ার শিমুলতলায় অবস্থিত ইনজেনিটেক্স বিডি লিমিটেড এবং জিরাবোর কাঠগড়ায় অবস্থিত ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেড গত এপ্রিল মাসে বন্ধ হয়ে যায়। কারখানা দুটি বন্ধের পর শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা চুক্তি হলেও অধিকাংশ শ্রমিক এখনো তাদের পাওনা বুঝে পাননি।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ করা হয়নি। তবে কারখানা কর্তৃপক্ষ আর্থিক সংকটের কথা জানালে শ্রমিকদের পাওনা কিছুটা কমিয়ে হলেও একসঙ্গে পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেটিও বাস্তবায়ন করা হয়নি।

এ ব্যপারে ইনজেনিটেক্স বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলুর মোবাইলে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, বন্ধ প্রতিষ্ঠান দুটির ম্যানেজমেন্ট একই। কিছু শ্রমিকের পাওনা পরিশোধ করা হলেও অধিকাংশ শ্রমিকের পাওনা বকেয়া রয়েছে। আমরা মালিকপক্ষকে চাপ দিচ্ছি শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য। তারা বলছেন, বিষয়টি নিয়ে শ্রমিকদের পক্ষ থেকে শ্রম অধিদপ্তরে মামলা করা হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটা মালিকপক্ষ মেনে নেবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews