1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
August 18, 2026, 5:31 pm
শিরোনামঃ
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন  আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালাল ‘শুটার বাপ্পি’ সাভারে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ আশুলিয়া থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও খোঁজ মেলেনি

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই

  • আপডেট টাইম : Tuesday, August 18, 2026
  • 153

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক স্কুলপড়ুয়া ভাগিনীসহ তিন বোনকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক সৎ ভাইয়ের বিরুদ্ধে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় সাভার পৌরসভার ওমরপুর এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সৎ ভাই মুকুল পলাতক রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন সময় বাড়িতেও সে মাদকের কারবার চালাত। এর ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তার মাদক বিক্রির তীব্র প্রতিবাদ জানান এবং বাড়িতে মাদক কেনাবেচা করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরিবারের নারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

মুকুলের ধারালো অস্ত্রের আঘাতে তার তিন সৎ বোন এবং এক স্কুলপড়ুয়া ভাগিনী রক্তাক্ত ও গুরুতর জখম হন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী মুকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ৪ জনকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মুকুল পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews