1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 19, 2026, 4:36 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : Wednesday, September 2, 2026
  • 446

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার শাহীবাগ এলাকার একটি মাদ্রাসায় ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের নৃশংস ঘটনার জেরে ৬ শিক্ষার্থী ও ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, মোট ১০ জন আসামির মধ্যে ১ শিক্ষক ও ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে শিশুটিকে সরাসরি বলৎকারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ঘটনার সাথে পরোক্ষভাবে যুক্ত থাকা, ধর্ষকদের সহায়তা করা এবং অপরাধীদের আইনের আওতা থেকে বাঁচাতে তথ্য গোপন ও সহযোগিতা করার অভিযোগে বাকি ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এজাহারে উল্লিখিত ১০ নম্বর আসামি হলেন মাদ্রাসাটির পরিচালক, যিনি স্থানীয় তাবলিগ জামাতের সাদ পন্থী নেতা হিসেবে পরিচিত।

​ঘটনার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্না ও ক্ষোভে ভেঙে পড়েন শিশুটির বাবা। কোমলমতি শিশুর ওপর এমন নির্মম ও অমানবিক পাশবিকতার বিবরণ শুনে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তি ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

​এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানায়, আদালতের নির্দেশে মামলাটি হয়েছে, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews