1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 5, 2026, 6:18 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত আশুলিয়া ও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ১৭৭ কারখানা বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা

আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা

  • আপডেট টাইম : Thursday, November 5, 2026
  • 69

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া পোশাক শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। শিল্প পুলিশ-১-এর আওতাধীন ১,৮৬৩টি পোশাক কারখানার মধ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৭০টি সাময়িকভাবে বন্ধ থাকলেও বাকিগুলোতে স্বাভাবিক উৎপাদন চলছে।

বৃহস্পতিবার জামগড়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানায় ঢিল নিক্ষেপ, পুলিশ ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদারে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, গাজীপুরে শ্রমিক নিহতের প্রতিবাদে দুপুরে আশুলিয়ায় আড়াই হাজার শ্রমিকের মিছিলটি শান্তিপূর্ণ ছিল। সাধারণ শ্রমিকেরা কাজ করতে চান, কিন্তু বহিরাগত উসকানিদাতা ও সামাজিক যোগাযোগের মাধ্যমের গুজবের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আগামী জানুয়ারি থেকে নতুন ন্যূনতম মজুরি কার্যকর হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। উসকানিদাতাদের শনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সাভারের কলমা এলাকায় শ্রমিক অসন্তোষ ও অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews