1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 3, 2026, 11:28 pm
শিরোনামঃ
দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত আশুলিয়া ও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ১৭৭ কারখানা বীর মুক্তিযোদ্ধা সাফিউদ্দিন মোল্লা আর নেই ​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১

মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

  • আপডেট টাইম : Tuesday, November 3, 2026
  • 149

বাংলা ফটো নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, শ্রমিকদের জন্য ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করা হয়েছে। ফলে এখন আর আন্দোলন করার মতো কোনো সুযোগ নেই। তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কাজে ফিরেছেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি একদম শান্ত ও স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদে পোশাক খাতের বর্তমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদের দোসরসহ একটি তৃতীয় পক্ষ এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ফায়দা লুটতে চেয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে এবং জনগণও এ বিষয়ে সচেতন। কেউ যেন নতুন করে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে বিষয়ে সবাই একমত। ফ্যাসিবাদের পতন হয়েছে, তাই কোনো ষড়যন্ত্র করে সুযোগ নেওয়ার পথ আর খোলা নেই।

বৈঠকে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, এখন মাঠে যেটুকু অসন্তোষ দেখা যাচ্ছে, তা সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়; বরং কিছু বিশৃঙ্খলাকারী পরিবেশ অশান্ত করার চক্রান্ত করছে। তিনি জানান, কারখানাগুলোতে নিরাপত্তার সাথেই কাজ চলছে। তবে যারা গোলযোগ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং থানায় মামলাও হয়েছে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকের নাম ভাঙিয়ে যারা রাষ্ট্রের ক্ষতি করবে বা অপপ্রচার চালাবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের ৩০ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

এ সময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews