1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 3:54 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম : Thursday, July 23, 2026
  • 411

বাংলা ফটো নিউজ : সাভারে ৯ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছরের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে সাভার পৌরসভার বেদে পাড়া এলাকা থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ভোররাতে সাভার থানায় এক শিশুর বাবা ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার উত্থান মিয়া পৌরসভার মৃত ইছাক আলীর ছেলে। তিনি পেশায় সাপুড়ে বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৬টার দিকে অভিযুক্ত উত্থান শিশু দুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। সেসময় এক শিশু সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা উত্থানের বাড়িতে গিয়ে অপর শিশুকে উদ্ধার করে। এ ঘটনার পর অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে গেলে স্থানীয়রা রাত পৌনে ৮টার দিকে তাকে খুঁজে বের করে গণপিটুনি দেয়।  

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক শহিদুজ্জামান বলেন, দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক শিশুর বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews