1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 16, 2026, 6:07 am
শিরোনামঃ
আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত আশুলিয়া ও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ১৭৭ কারখানা

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

  • আপডেট টাইম : Sunday, November 15, 2026
  • 150

বাংলা ফটো নিউজ : ​সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। পরবর্তীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানাগুলোতে সাধারণ ছুটির ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

​রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

​শিল্প পুলিশ, শ্রমিক ও সংশ্লিষ্ট কারখানা সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ তিন দফা দাবিতে শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিক্ষোভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ আশুলিয়ার পাঁচটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এছাড়া এআর জিন্স, নিউ এইজ ও কন্টিনেন্টালসহ অন্তত ৪০ থেকে ৪৫টি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি প্রদান করা হয়।

​বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও ৪০ থেকে ৫০টি কারখানা ১৩(১) ধারার অধীনে বন্ধ রয়েছে। এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা দৈনিক মজুরি থেকে বঞ্চিত হন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে পাঁচটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ছাড়া সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানাতেই শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

​উল্লেখ্য, এর আগে গত শনিবার ঢাকার উত্তরার বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ঘোষণা দেওয়া হয়েছিল যে, শ্রমিকরা কাজে যোগদান না করলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়া হবে। এই ধারার নিয়ম অনুযায়ী, কাজ বন্ধ থাকলে শ্রমিকরা সংশ্লিষ্ট দিনের মজুরি পান না।

​

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews