বাংলা ফটো নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় রাখা পোশাক শ্রমিকদের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অপর দিকে আজ সোমবার ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকার টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্ক করা ইতিহাস পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়। সাভার ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে এই আগুনও নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পার্ক করা দুটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত গিয়ে আগুন নেভান। প্রাথমিক ধারণা অনুযায়ী, দুর্বৃত্তরা নাশকতার অংশ হিসেবেই বাস দুটিতে আগুন দিয়েছে।
Leave a Reply