বাংলা ফটো নিউজ : সাভারের মির্জানগরে অবস্থিত গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দোতলা ভবনটির দ্বিতীয় তলার ‘কোয়ালিটি কন্ট্রোল’ বিভাগে এ আগুন লাগে। এতে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ইলেকট্রিশিয়ান রবিউল ইসলাম (৪৫) আহত হয়েছেন।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন জানান, সকাল ৮টা ১০ মিনিটে রাসায়নিক ল্যাব সংলগ্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ৯টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, কক্ষটিতে ওষুধ পরীক্ষার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মতো দাহ্য রাসায়নিক সংরক্ষিত ছিল। বৈদ্যুতিক ত্রুটি থেকে লাগা এ আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হলেও, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় এক কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
Leave a Reply