1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 23, 2026, 3:19 am
শিরোনামঃ
আশুলিয়া থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও খোঁজ মেলেনি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে রাজনীতি করি না: খোরশেদ সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা

আশুলিয়া থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও খোঁজ মেলেনি

  • আপডেট টাইম : Wednesday, July 22, 2026
  • 198

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম নোয়াপাড়া এলাকা থেকে ফয়সাল হোসেন আবির (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। ২৮ দিন ধরে তাঁর কোনো হদিস নেই।

ফয়সাল হোসেন আবির টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। সে মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগ্রাম নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদরাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম বলেন, আমার একমাত্র ছেলে আবির গত ২৫ জুন আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। কেউ আমার ছেলের সন্ধান পেলে আশুলিয়া থানা বা আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ফয়সাল হোসেন আবির নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন থানায় তার ছবি ও পরিচয় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews