1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 16, 2026, 4:42 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন

  • আপডেট টাইম : Thursday, July 16, 2026
  • 384

বাংলা ফটো নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি চলন্ত মাইক্রোবাসে আগুন পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বলিয়ারপুর এলাকায় মধুমতি মডেল টাউনের সামনে চলন্ত মাইক্রোবাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে। 

মাইক্রোবাসটির চালক রনি হোসেন বলেন, একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপারসনকে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য অফিস থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিলাম। মধুমতি মডেল টাউন এলাকায় পৌঁছালে গ্যাস লাইনের লিকেজ পরিলক্ষিত হয়। চলন্ত গাড়িটি থামানোর উদ্দেশ্যে ব্রেক করলে মুহূর্তের মধ্যে সামনের অংশে আগুন জ্বলে ওঠে। পরে আমরা তিনজন গাড়ি থেকে নেমে যাই এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিল্টন হোসেন মুঠোফোনে বলেন, দুপুর ১টার দিকে মধুমতি মডেল টাউন এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews