1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 12, 2026, 4:26 am
শিরোনামঃ
ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই

সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার

  • আপডেট টাইম : Sunday, October 11, 2026
  • 307

বাংলা ফটো নিউজ : দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাধীন রোগীদের সুরক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাধারণ ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে।

সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

মশারি বিতরণ করার সময় খোরশেদ আলম বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হওয়া সবচেয়ে জরুরি। রোগীরা যেন হাসপাতাল থেকে বাড়ি ফিরেও মশারি ব্যবহার করেন, সেই উদ্দেশ্যেই এই উপহার দেওয়া হয়েছে। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিষ্কাশন করাও জরুরি।

এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারীসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বিনামূল্যে মশারি পেয়ে আনন্দ প্রকাশ করেছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা ও তাদের স্বজনরা। চিকিৎসাধীন এক রোগীর স্বজন বলেন, মশার উপদ্রব থেকে বাঁচতে এই মশারি খুবই উপকারে আসবে। বিএনপি নেতা খোরশেদ আলমের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews