1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 4, 2026, 11:26 am
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : Sunday, July 19, 2026
  • 417

বাংলা ফটো নিউজ : সাভারে গ্যাসসংকট নিরসনসহ বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ করেছেন পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি এলাকার ভুক্তভোগী গ্রাহকেরা।

রোববার (১৯ জুলাই) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগীদের দাবি, প্রায় এক বছর ধরে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাসসংকটে রয়েছেন। প্রায় দুই মাস ধরে তাঁরা গ্যাসই পাচ্ছেন না। নিয়মিত গ্যাস বিল দিচ্ছেন। বাসাবাড়িতে গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা এবং বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হচ্ছে তাঁদের।

বিক্ষোভ ও সমাবেশ শেষে ভুক্তভোগীরা তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (গাজীপুর) সাখাওয়াত হোসেনের কাছে সমস্যা সমাধানে স্মারকলিপি দেন। এ সময় তাঁরা সমস্যা সমাধানে তিন দিনের সময়সীমা বেঁধে দেন।

দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ভুক্তভোগীরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। কোন এলাকায় কোন সংযোগ থেকে এ সমস্যা তৈরি হয়েছে, সেটি চিহ্নিত করে সেই লাইনে গ্যাসের প্রেশার (চাপ) বাড়িয়ে কীভাবে সমস্যার সমাধান করা যায়, সে চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews