1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 16, 2026, 4:42 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : Thursday, October 15, 2026
  • 147

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের একটি পোশাক কারখানার আটতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মোঃ জামাল উদ্দিন (৩৮) নামে এক সিনিয়র মার্চেন্ডাইজারের মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় নিহত জামালের ভাই ইস্কান্দার আলী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি প্ররোচনার মামলা দায়ের করেছেন। মামলায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসমাইল হোসেন এবং তার ছেলে প্রতিষ্ঠানের পরিচালক শারাফ হোসেনকে আসামি করা হয়েছে।

মামলার তথ্যমতে, ১৪ অক্টোবর সকালে কর্মস্থলে যোগ দেওয়ার দেড় ঘণ্টার মধ্যে কারখানা থেকে জামালের পরিবারকে তাঁর ভবন থেকে পড়ে যাওয়ার খবর দেওয়া হয়। হাসপাতালে গিয়ে জামালকে মৃত অবস্থায় পান স্বজনেরা। নিহত জামাল মৃত্যুর আগে কারখানায় নির্যাতনের বিষয়টি তাঁর স্ত্রীকে জানিয়েছিলেন বলে দাবি পরিবারের। 

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে নিহতের ভাই ইস্কান্দার আলী বাদী হয়ে মামলাটি করেন। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews