1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 21, 2026, 2:53 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

  • আপডেট টাইম : Monday, October 5, 2026
  • 1070

বাংলা ফটো নিউজ : ​সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সেবাগ্রহীতাদের কাছ থেকে চড়া দামে ঘুষ নেওয়া এবং প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বেশি টাকা রেখে সরকারি রশিদে কম জমা দেখিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। সম্প্রতি ‘আনায়া সোয়েটার’, ‘কিন এক্সেসরিজ’ ও ‘ভার্চুয়াল বটমস’ নামক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়নে মোটা অঙ্কের টাকা নিলেও সরকারি কোষাগারে জমা দিয়েছেন সামান্য অংশ।

​এছাড়া তার নিজস্ব ড্রাইভারের নামে ‘এবি বিল্ডার্স’ নামক ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। আনোয়ার ও মিরাজ নামের নিজ নিয়োগকৃত দুই সহযোগীকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই দুর্নীতি চালিয়ে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির মালিক হয়েছেন বলে দাবি স্থানীয়দের। তবে এসব বিষয়ে বক্তব্যের জন্য তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিস্তারিতসহ অনুসন্ধানী প্রতিবেদনটি দেখতে চোখ রাখুন বাংলা ফটো নিউজে…

​

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews