বাংলা ফটো নিউজ : সাভারে তেঁতুলঝোড়া এলাকার রওজাতুল কোরআন মহিলা মাদরাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মোঃ জিসান (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা শিল্পী বেগম সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর দুপুর ১২টার দিকে সাভার থানাধীন শোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকার ভাড়া বাসা থেকে পরিবারের সবাইকে জানিয়ে মাদরাসার উদ্দেশ্যে বের হয় জিসান। এরপর আর সে বাসায় ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে পরিবারের সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
একমাত্র ছেলের কোনো খোঁজ না পেয়ে মা শিল্পী বেগম ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি জিসানের সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তবে তার মায়ের মোবাইল নম্বরে (০১৮১৬৪১৩০৬৯) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply