বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহাসড়কের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ভেতরের সব পুড়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বাসটি গত দুই দিন ধরে মহাসড়কের পাশে রাখা ছিল। শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
Leave a Reply