1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 7, 2026, 4:41 am
শিরোনামঃ
ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Tuesday, July 7, 2026
  • 405

বাংলা ফটো নিউজ : সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, গতকাল রাতে তারাপুর মাঠে এনসিপির সমাবেশস্থলে ককটলে বিস্ফোরণের ঘটনায় পৌরসভার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম ও সজীব নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নুরুল ইসলাম (৫৫) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং একই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব (৩২) কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় পর্যায়ের কর্মী। তারা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন এবং ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণও মিলেছে। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews