1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
August 18, 2026, 5:30 pm
শিরোনামঃ
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন  আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালাল ‘শুটার বাপ্পি’ সাভারে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ আশুলিয়া থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও খোঁজ মেলেনি

সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি

  • আপডেট টাইম : Friday, July 3, 2026
  • 396

বাংলা ফটো নিউজ : সাভারে জাতীয়তাবাদী দল বিএনপি’র মহিলা দলের পদ বঞ্চিতরা বিক্ষোভ করেছে। এসময় বিক্ষোভে পদ বঞ্চিতরা অভিযোগ করেন, অর্থ বাণিজ্যের মাধ্যমে ও ত্যাগীদের দলে মূল্যায়ন না করে সাভার পৌর মহিলা দলের কমিটি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সাভার প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দলের পদ বঞ্চিত অর্ধ-শতাধিক নারীরা।

বিক্ষোভে ঢাকা জেলার মহিলা দলের সাবেক সদস্য মৌসুমি আক্তার বলেন, আমি ২০১৩ সালে ঢাকা জেলা মহিলা দলের সদস্য ছিলাম। আওয়ামীলীগের সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও আমরা বিএনপি’র হয়ে রাজপথে থেকে সংগ্রাম করেছি। কিন্তু এখন বিএনপি’র মহিলা দলের নব কমিটি গঠিত হয়েছে। এতে ত্যাগীদের নাম নেই। যারা পদ পেয়েছেন, তারা বিএনপি’র হাইব্রিড। তাদের বিএনপি’র জন্য উল্লেখযোগ্য কোনও ত্যাগ নেই। এরা সুসময়ে এসে পদে বসেছেন বলে জানান তিনি।

এসময় তিনি আরো অভিযোগ তুলে বলেন, আমরা বিএনপি’র রাজনীতি করেছি। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাত ধরে বিএনপি’র রাজনীতি শুরু। কিন্তু পরে মরহুম বিএনপি নেতা ঢাকা জেলার সাবেক বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার মাইনুল হোসেন বিল্টুর অনুসারী হওয়ায় আমাদের বঞ্চিত করা হয়েছে। সে তো আওয়ামীলীগ করেনি। সেও বিএনপি’র ত্যাগী নেতা ছিলেন। আমরা তার সঙ্গে রাজনীতি করাই ছিল কি আমাদের অন্যায় । অর্থ বাণিজ্যের মাধ্যমে সুবিধা ভোগীদের পদে বসানো হয়েছে । এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ত্যাগীদের মূল্যায়নের জন্য অনুরোধ জানান তিনি।

এসময় বিক্ষোভ সমাবেশে বিএনপি মহিলা দলের অর্ধ-শতাধীক পদ বঞ্চিতরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews