1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে নারীদের উন্নয়নে বিএনপি নেতার উঠান বৈঠক

  • আপডেট টাইম : Monday, October 13, 2025
  • 350

বাংলা ফটো নিউজ : সাভারে নারী, বৃদ্ধা ও তরুণীদের অংশগ্রহণে কর্মীসভা ও উঠান বৈঠক করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরসভার জামসিং এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে নারীদের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু ও সাভার পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র উপহার দিয়েছেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার গঠন হলে রাষ্ট্র সংস্কারের জন্য তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা তৃণমূলে ঐক্যবদ্ধভাবে এই বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews