1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 15, 2026, 2:16 pm
শিরোনামঃ
গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আশুলিয়ায় দরজা ভেঙে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Wednesday, October 29, 2025
  • 450

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া থেকে শ্রীলঙ্কার এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি বহুতল ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে তার সহকর্মী ও বন্ধুরা তাকে মোবাইলে একাধিকবার ফোন করেন। তিনি ফোনটি রিসিভ না করার কারণে সহকর্মীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে আশুলিয়ার ডিইপিজেড এলাকার ভাড়াবাড়িতে গিয়ে দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ। পরে ডাকাডাকি ও দরজায় নক করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews