বাংলা ফটো নিউজ : মধ্যরাতে আশুলিয়ার জিরানী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১৬টি দোকান।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ডের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে রাত ১২টা ৫০ মিনিটে জিরানী বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Leave a Reply