1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 6:55 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে পৃথক অভিযানে ডিবির হাতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, October 26, 2025
  • 577

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ অক্টোবর) পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর ছৈইতলা বাজার এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আরিফকে গ্রেপ্তার করে এসআই আঃ সালাম ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তার আরিফ (২৫) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর ছৈইতলা বাজার এলাকার মৃত কছুমুদ্দিনের ছেলে।

অপরদিকে একই দিন রাত ৮টার দিকে সাভার পৌরসভার রেডিও কলোনি নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআই জুয়েল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তার নাজমুল (৩০) মানিকগঞ্জের হরিরামপুর থানার লাঙ্গল আলা এলাকার মৃত জিন্নত আলীর ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews