1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে আবাসিক হোটেল থেকে নারীসহ ২২ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : Wednesday, October 15, 2025
  • 1059

বাংলা ফটো নিউজ : অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ডুবাই গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯ নারীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ওই গেস্ট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে থানায় আনা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীও থাকতে পারেন। তাই যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘন্টা ভিত্তিতে এই হোটেলের রুম ভাড়া নিয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িত হন। আবার হোটেল কর্তৃপক্ষের এজেন্টরা দেহ ব্যবসার জন্য নারী সরবরাহ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews