1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 8:16 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে শিক্ষার্থী ধর্ষণের মূলহোতা সোহেল রোজারিও গাজীপুর থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, October 20, 2025
  • 801

বাংলা ফটো নিউজ : সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের কালিগঞ্জ থানার নাগরীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রোজারিও (৩৭) সাভারের বিরুলিয়ার গোয়ালিয়াপাড়ার সন্তোষ রোজারিওর ছেলে। এর আগে গত শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া থেকে আরেক আসামি মিঠু বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করে সাভার মডেল থানার পুলিশ। মামলার অন্য আসামি হলেন একই এলাকার বিপ্লব রোজারিও (৪০)। সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে তাঁর পরিবারের সাথে সাভারের বিরুলিয়ায় বসবাস করেন।

ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে গাজীপুরের কালিগঞ্জ থেকে শিক্ষার্থী ধর্ষণের মূলহোতাকে গ্রেপ্তার করেছে এসআই আরিফুল ইসলাম ও এসআই কাজী কামাল মিয়াসহ তাদের সঙ্গীয় ফোর্স। পরে গ্রেপ্তারকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews