1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 6:53 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে নিখোঁজের ১২ দিন পর তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Thursday, October 30, 2025
  • 1243

বাংলা ফটো নিউজ : সাভারে নিখোঁজের ১২ দিন পর ফজলে রাব্বি নামের ২২ বছর বয়সী এক তরুণের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফজলে রাব্বি ওই এলাকার মৃত ছবদের খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সদর ইউনিয়নে রাস্তার পাশের জঙ্গলের একটি বস্তা থেকে লাশ পঁচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সেই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ওই বস্তার ভেতর থেকে নিহত রাব্বির লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে নিখোঁজ হওয়ার দুইদিন পর গত ১৯ অক্টোবর সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে নিহত রাব্বির পরিবার।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় নিহতের সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর তার লাশ বস্তায় ভরে ওই জঙ্গলে ফেলে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews